এই বিজয় উৎসব সঙ্কীর্ণতার
আলোকোজ্জ্বল, বর্ণোজ্বল, দীর্ঘ উৎসবটি শেষ হয়ে গেলো। লোকাচার মতে সকলকে শুভেচ্ছা জানানোর রীতিটি সুন্দর।মন খারাপ ও আনন্দের। মানুষের বৃহৎ আনন্দের গণ-উৎসবগুলি মূলত ধর্মীয় । ফলত সাম্প্রদায়িক। হিন্দুধর্ম তার নিজের ভেতরে সাম্প্রদায়িক। ফলত আরও সাম্পদায়িক। এই বিজয় উৎসব সঙ্কীর্ণতার । ব্রাহ্মন্যবাদের সংরক্ষণের। রেসিস্ট কাহিনী-গাথার। অনার্যকে হত্যা করার, অন্ত্যজকে হত্যা করার আনন্দ-উৎসব। পুরাণ থেকে লোকাচার পর্যন্ত যথেষ্ট অদল বদলেও এর কোনও পরিবর্তন আসেনি। বাংলার দুর্গাকে মাছ, পাঁঠা আমিষ খাওয়াতে পারলেও, হুদুরদুর্গার হাহাকার কেউ কোনও দিন গ্রাহ্য করেননি। তার বুকে ত্রিশূল ছুঁইয়ে রক্তপ্রবাহকে অনর্গল করে রাখা হয়েছে। তাদেরই কোন কোন উত্তর-বংশকে মজুর খাটিয়ে, তাদেরই ঘাড়ে চেপে এই রক্তাক্ত হুদুরদুর্গা ভুয়ো 'আর্য'দের বাড়ি পুজো পেতে আসেন। তিনি অশুভ শক্তির প্রতীক। আর্যা তাকে হত্যা করায় পূজিত হতে পারছেন।আর্যার হাতে মুক্তি। এই আর্যা-নারীর পুজোয় নারীরা ব্রাত্য থেকেছেন। থাকেন। অন্ত্যজ, অব্রাহ্মণ ও নারীদের পৌরোহিত্যের অধিকার নেই। অন্ত্যজদের অধিকার আছে কায়িক শ্রমে। নারীদের জোগাড় সম্পর্কীয় কাজে।আরাধনা শেষে টক্সিক লেড অক্সাইডে স্বামীর আয়ু প্রার্থনায় মাথায় দাগ লেপনে। এটি এখন খেলার উৎসব হয়েছে। খেলা আনন্দদায়ক। কিন্তু উৎসটি পুরুষের তুষ্টি-মঙ্গলের হওয়ায়, এবং পুরুষরা বৈবাহিক দাগ ব্যবহার করেননা বলিয়া ওটি শুধু মেয়েদের। অবশ্য অধুনা কুমারীদেরও খেলার বিষয়। বিধবাদের সিন্দূর খেলার কথা অনেকে নারীবাদের ধরনে বলছেন। ভালো কথা। কিন্তু যার উৎস হারেম-সম্পত্তির বিকাশে, নারীর দাবাও -করণে সেই প্রথার আবার নারীবাদ চেতনা?! যাক, আনন্দে কম না পড়ুক। আর লেড টেট্রক্সাইডে ( যা সিঁদুরে থাকে) বিষ আছে। বুঝেশুনে প্রয়োগ করাই ভালো। শুনলাম মোদীজী সরকার সিন্দূরের ওপর কর প্রত্যাহার করিয়াছেন। আর স্যানিটারি ন্যাপকিনে ১২ % জি এস টি লাগাইয়া রাখিয়াছেন। উৎসব আনন্দময়। তবু উৎসব জাগে। দশহাজার মাইল দূরে বসিয়া হোম্সিক লাগিতে থাকে। আপনারা সবাই ভালো থাকুন।রীতি অনুযায়ী প্রণাম ও কোলাকুলি। নারীরা কোলাকুলিতে উৎসাহী হইলে বাঙ্গালী পুরুষের আনন্দ উথলাইয়া উঠে। এখনও, যখন বিদেশী মতে 'হাগ' করাটি সার্বজনীন, স্বচ্ছন্দ, তখনও তাহা পাইবার জন্যে আধুনিক বাঙ্গালী পুরুষের এইরূপ আকুলতা দেখিয়া মা উমা-কামাখ্যার কাছে তাহাদের সুস্থ যৌনজীবন কামনা করি। খামার যেমন যৌথ হইলনা, যৌনতার অবদমন যাইলনা, সেইরূপ উৎসবও যৌথ হইলনা। এই ভাঙ্গা হাটে অতএব রোদন আরও প্রবল। ভালো থাকুন সবাই। আবারও প্রণাম, নমস্কার এবং কোলাকুলি।
Comments
Post a Comment